ads

বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়া ছড়াতে আসছেন তিশা-ইয়াশ

খবর টি পড়েছেন : ১৯৩
মায়া ছড়াতে আসছেন তিশা-ইয়াশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুক্তির অপেক্ষায় আছে অরুণ চৌধুরীর চলচ্চিত্র ‘মায়াবতী’। ওই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। ‘মায়াবতী’-তে চুক্তিবদ্ধ হয়েই আলোচনায় আসে এ জুটি।

Shamol Bangla Ads

ওই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছেন অনেকেই। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হলো ছবিটির মুক্তির তারিখ। ছবির পরিচালক অরুণ চৌধুরী জানিয়েছেন, আসছে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এ ছবিটি। ছবিতে মায়াবতী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর তিশার বিপরীতে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ খ্যাত নায়ক ইয়াশ রোহান। গত ১৭ জুন সেন্সর সনদপত্র পায় ‘মায়াবতী’। ২ ঘন্টা ২০ মিনিট ব্যাপ্তির ওই ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’ নিয়ে।
ছবিতে দেখা যাবে, ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার। সেখানে বেড়ে ওঠে সে, সংগীত গুরু খোদাবক্স তাকে বড় করে তোলে। ওই সময় ব্যারিস্টার পুত্রের প্রেমে পড়ে মায়া।

এ চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী তিশা এবারই প্রথম কোনও চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন। আর ‘স্বপ্নজাল’র নায়ক ইয়াশ রোহানের বিপরীতেও তিশার এটি প্রথম চলচ্চিত্র।

Shamol Bangla Ads

ছবিটিতে আরও অভিনয় করেছেনফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ২১ আগস্ট নিয়ে উপহাসকারীদেরও বিচার হওয়া উচিত :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads