ads

বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাঙচিলের ককপিটে প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৫
গাঙচিলের ককপিটে প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং (৭৮৭-৮) ড্রিমলাইনার গাঙচিল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে আনুষ্ঠানিক গাঙচিল উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর উড়োজাহাজটির ভেতরে ঘুরে দেখেন তিনি। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাঙচিলের ককপিটে গিয়ে বসেন। সেখানে কিছু সময় কাটিয়ে বের হয়ে আসেন তিনি। বিকেল ৫টায় যাত্রী নিয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করার কথা উড়োজাহাজটির।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, এই উড়োজাহাজ দিয়ে প্রাথমিকভাবে ঢাকা-আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমান কর্মকর্তারা জানান, গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ২১০ কোটি মার্কিন ডলারের চুক্তি করে।
ওই চুক্তির আওতায় এরই মধ্যে বহরে যুক্ত হয়েছে ছয়টি উড়োজাহাজ। বাকি চারটি হলো বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এর মধ্যে তিনটি বিমান বহরে যুক্ত হলো। বাকি একটি চলতি বছরের সেপ্টেম্বরে আসবে বলে বিমান কর্মকর্তারা জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সড়কে শৃঙ্খলা আনতে ১১১ সুপারিশ পরবর্তী সংবাদ শুভ জন্মাষ্টমী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads