ads

মঙ্গলবার , ২০ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর অবদান অপরিমেয় ও অবিস্মরণীয় : জয়শঙ্কর

খবর টি পড়েছেন : ১৮০
বঙ্গবন্ধুর অবদান অপরিমেয় ও অবিস্মরণীয় : জয়শঙ্কর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ২০ আগষ্ট মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

Shamol Bangla Ads

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ড. এস জয়শংকর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণ করে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। ওইসময় জাদুঘরের প্রধান নির্বাহী মাশুরা হোসেন উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও এ অঞ্চলে বঙ্গবন্ধুর অবদান অপরিমেয় ও তা অবিস্মরণীয় হয়ে থাকবে। ১৯ আগস্ট সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ড. এস জয়শঙ্কর। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Shamol Bangla Ads

ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। আগামী বুধবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই : আপিল… পরবর্তী সংবাদ কুকুরের মুখে নবজাতক, উদ্ধার করলেন এসআই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads