ads

রবিবার , ১৮ আগস্ট ২০১৯ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে নকলায় আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৮, ২০১৯ ৭:৫৯ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট রবিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল ও অধ্যক্ষ আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ¦ সৈয়দ আলম মঞ্জু, প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান ও রেজাউল হক হীরা, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সুহেল প্রমুখ। আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!