ads

শুক্রবার , ১৬ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ

খবর টি পড়েছেন : ১৭২
স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার ঢাকামুখি মানুষের চাপ বেশি। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটায় ফাঁকা। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেশি। ফলে ধীর গতিতে চলছে যানবাহন। অন্যদিনের তুলনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ও কম। ট্রেনগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌছেছে।
এবার ঈদুল আজহা উপলক্ষে ১১, ১২ ও ১৩ আগস্ট ছিল সরকারি ছুটি। মাঝে ১৪ আগস্ট বিভিন্ন অফিস আদালত খোলা ছিল। কিন্তু এদিন অফিস আদালতে ছিল ছুটির আমেজ। পরদিন ১৫ আগস্ট ছিল বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আগামী রবিবার থেকে সরকারি অফিস আদালত খুলছে। আর শনিবার থেকে বেসরকারি অফিস খুলবে। ফলে আজ ১৬ আগস্ট ঢাকামুখি মানুষের ভিড় বেশি।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাস থেকে নিজেদের গন্তব্যে যাচ্ছেন।
এদিকে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালীবাসস্ট্যান্ডে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে অনেকে। কমলাপুর রেলস্টেশনেও ঢাকামুখি মানুষের ভিড় বাড়ছে।
সদরঘাট লঞ্চ টার্মিনালের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এবার ঈদে লোকজন নিরাপদে এবং অত্যন্ত সুন্দরভাবে লঞ্চে করে গ্রামে যেতে পেরেছে। এখন অফিসের ছুটি শেষে সবাই ফিরে আসছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু হত্যা শুধু ব্যক্তি মুজিবকে নয়, স্বাধীন বাংলাদেশকে… পরবর্তী সংবাদ কবিতার বরপুত্র শামসুর রাহমানের প্রয়াণদিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads