ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ৫০ হাজার পুলিশ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
আগস্ট ৩, ২০১৯ ৭:৫৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর জন্য ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। ৩ আগস্ট শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে কমিশনার ওই কথা জানান।
তিনি বলেন, পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাতে নির্দেশ দেয়া হয়েছে। আজ সকাল ৭টা থেকে সব জায়গায় ওই কার্যক্রম শুরু হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, শুধু সরকার বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সবার সচেতন হতে হবে। নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করতে হবে। তবে ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুণ বেড়েছে।
ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে। তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সে চেষ্টা করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত দুদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিন হাজার ৪০৫ রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন এক হাজার ৬৮৭ জন রোগী।

Shamol Bangla Ads

এসব রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬২২ জন, বেসরকারিতে ৩৭০ জন ও বিভিন্ন বিভাগীয় শহরে ৬৯১ জন ভর্তি হন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮২ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে ওইসব তথ্য জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads