ads

শনিবার , ৩ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চঞ্চল মম জুটির নাটক ‘নব্বই দিন’

খবর টি পড়েছেন : ২৫৩
চঞ্চল মম জুটির নাটক ‘নব্বই দিন’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দাম্পত্য কলহে জাকিয়া বারী মম। সংসার জীবনের শেষ দু’বছর তার সম্পর্কের টানাপড়েন চলছিল। শেষে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মম। কিন্তু মমর ডিভোর্স কার্যকর হতে মোট নব্বই দিন বা ৩ মাস সময় লাগবে।

Shamol Bangla Ads

ওই সময়ের মধ্যেই ডিভোর্সটা বাতিল করে তারা আবার এক হতে পারেন, এ রকম একটা প্রস্তাব আসে। কিন্ত ওই প্রস্তাবে মম কী করবেন?

এমনই এক গল্পে ‘নব্বই দিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে অভিনেত্রী মমকে। এতে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। নাটকটি নির্মাণ করেছেন রতন হাসান।

Shamol Bangla Ads

এদিকে মম ঈদের জন্য চঞ্চলের বিপরীতে ‘স্যরি বলো’ শিরোনামের আরও একটি নাটকের শুটিং শেষ করেছেন। এটি নির্মাণ করেন এস এ হক অলিক।

এছাড়া সম্প্রতি এই অভিনেত্রী বিপাশা হায়াতের গল্পে তৌকীর আহমেদের নির্দেশনায় ‘স্বর্ণলতা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।

এনিয়ে মম বেশ উচ্ছ্বসিত। তার ভাষ্য, এমন গল্পের নাটকে অভিনয় করা যে কোনো অভিনেত্রীর জন্য আনন্দের। বিপাশা আপা আমার খুব প্রিয় একজন অভিনেত্রী। তার গল্পও দারুণ। এদিকে তৌকীর ভাইয়ের সঙ্গে কাজ করে অনেক কিছু জানা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে মুশফিক পরবর্তী সংবাদ ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ৫…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads