ads

শুক্রবার , ২ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

খবর টি পড়েছেন : ৩৮১
শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা মূল বেতনের ১০০ শতাংশ হারে পর্যায়ক্রমে উন্নীতকরণের লক্ষ্যে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছেন ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মচারীরা। ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ভাতশালাস্থ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে ওই কর্মবিরতি পালন কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পলিটেকনিক শিক্ষক পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, জেলা পলিটেকনিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন কর্মকর্তা-কর্মচারী সমিতি (বাকাশিঅকস) শেরপুর শাখার সভাপতি রাফিউল ইসলাম প্রমুখ।
ওইসময় তারা বলেন, দ্বিতীয় শিফটের ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও অদ্যাবধি সম্মানজনক কোনো সমাধান হয়নি। ২০১৮ সালের জুন অবধি ২০১৫ পে-স্কেল অনুযায়ী বেসিকের ৫০% ভাতা পেলেও জুলাই ২০১৮ থেকে ২০০৯ সালের পে স্কেল অনুযায়ী সরকারি আদেশ হওয়ায় ১৩ মাস যাবত ভাতা নিচ্ছি না। আমাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। দ্বিতীয় শিফটে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ হারে চলমান দ্বিতীয় শিফট ভাতা চালু এবং অনতিবিলম্বে দ্বিতীয় শিফটে সম্মানী ভাতা মূল বেতনের ১০০ শতাংশ হারে পর্যায়ক্রমে উন্নীতকরণ করতে হবে। ‘এ লক্ষ্যেই আজ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা সরকারি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সব শিক্ষক ও কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এ কর্মবিরতি চালিয়ে যাব।
তারা আরও বলেন, চলমান এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত দ্বিতীয় শিফটের সব ধরনের ক্লাস, রুটিন তৈরিসহ অন্যান্য অফিস কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে ব্যানারসহ ইনস্টিটিউট ক্যাম্পাসে অবস্থান করবে।
এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান মিলন বলেন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা ওই কর্মসূচী পালন করছি। আমরা ১৩ মাস ধরে দ্বিতীয় শিফটের ভাতা উত্তোলন করি নি। এতদিন অপেক্ষা করার পরও জটিলতা নিরসন না হওয়ায় ওই কঠোর কর্মসূচী। আশা করি অতি শীঘ্রই এ জটিলতার নিরসন হবে। দ্বিতীয় শিফটের ছাত্র-ছাত্রীদের হতাশার কিছু নেই। দাবি পূরণ হলেই তাদের সকল কার্যক্রম শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৯১ মসজিদে মাইক বিতরণ পরবর্তী সংবাদ নকলায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads