ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সততার ঘাটতি নেই, অভিজ্ঞতায় ঘাটতি আছে : মেয়র আতিক

খবর টি পড়েছেন : ১৭৫
সততার ঘাটতি নেই, অভিজ্ঞতায় ঘাটতি আছে : মেয়র আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এডিস মশা নিধন ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজের আন্তরিকতার বিবরণ দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ব্যক্তিগত জীবনে আমি সৎ। আমার মাঝে সততার কোনো ঘাটতি নেই। তবে অভিজ্ঞতায় কিছুটা ঘাটতি আছে। ১ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

মেয়র বলেন, ডেঙ্গু কোন সিজনাল রোগ নয়। এটি বছরের যে কোনো সময়েই হতে পারে। কাজেই বছরের ৩৬৫ দিনই আমাদের এ রোগ নিয়ে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু মশা নিয়ে একটি রিসার্চ সেন্টার করা যেতে পারে।

মেয়র বলেন, এখন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মশার ওষুধ আমদানি করতে পারে। এতে কোনো বিধি নিষেধ নেই। আগে এটা ছিলো না। কেউ চাইলেই মশার ওষুধ আমদানি করতে পারতেন না। তিনি বলেন, এর আগে একটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ মশার ওষুধ আমদানি করেছে। তাদের ওষুধে মশা মরছে না। এ কারণে আমরা তাদের ওষুধ নিষিদ্ধ করেছি এবং ওই প্রতিষ্ঠানটিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আন্তমন্ত্রণালয় বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. সাঈদ খোকন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিএমএ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ইকবাল আর্সলানসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং সরকারি হাসপাতালগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয় : ওবায়দুল… পরবর্তী সংবাদ ডেঙ্গু পরিস্থিতি অল্প দিনেই সমাধান হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads