ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো আগাম টিকিট বিক্রি শুরু

খবর টি পড়েছেন : ১৭৫
ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো আগাম টিকিট বিক্রি শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ৩১ জুলাই বুধবার সকাল ৯টা ২ মিনিটের দিকে ওই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। রাজধানীর কমলাপুর রেলস্টেশনের নয়টি কাউন্টার থেকে দু’টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়াও সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সিলেট রুটের সব টিকিট এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।
রেলওয়ের তথ্যমতে, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
ঈদুল ফিতরের মতো এবারও ঢাকার ৫টি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। আর কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, সুষ্ঠুভাবে টিকিট বিক্রি করা হচ্ছে। কোনো অনিয়মের সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গুর বিরুদ্ধে আ’লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে :… পরবর্তী সংবাদ পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ : সংবাদ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads