ads

শনিবার , ২৭ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আম পাঠালেন শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২২৮
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আম পাঠালেন শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের বিখ্যাত আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বরিস জনসনকে বাংলাদেশের রাজশাহীর বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের বরিস জনসন গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ইহসানুল করিম বলেন, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং ষ্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।
তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং বলেন এগুলো তারা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন। এর আগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের কাছেও অনুরূপ উপহার পাঠান বলে জানান ইহসানুল করিম।
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন।
গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোথে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা : কাদের পরবর্তী সংবাদ শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা কোন অপশক্তিই বাধাগ্রস্ত করতে পারবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads