ads

শুক্রবার , ২৬ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গু নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ কাদেরের

খবর টি পড়েছেন : ১৪২
ডেঙ্গু নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ কাদেরের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে দায়িত্বজ্ঞানহীন কথা না বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সেতুমন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে জনগণ আতঙ্কিত ও উদ্বেগের মধ্যে রয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এ সময় ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের বক্তব্যকে নিজেদের মতামত বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো, যে কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাংলাদেশে ডেঙ্গু হঠাৎ করেই বেশি হওয়ার কারণ- এডিস মশা বেশি বেড়ে গেছে। এ মশাগুলো অনেক হেলদি ও সফস্টিকেটেড, তারা বাসাবাড়িতে বেশি থাকে।’
তবে সংবেদনশীল মুহূর্তে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য না দিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসারও নির্দেশ দেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসছে ঈদে একাধিক নাটকে নুসরাত জাহান রুহী পরবর্তী সংবাদ ডেঙ্গু হলে প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খাওয়াবেন না

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads