স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ২০ হাজার টাকার জাল নোটসহ আলমগীর হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার টালকী ইউনিয়নের জামতলী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর পার্শ্ববর্তী পাঠাকাটা এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজীব কুমার ভৌমিক ও এএসআই রতন চৌধুরীসহ একদল পুলিশ উপজেলার টালকী ইউনিয়নের জামতলী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। ওইসময় এক হাজার টাকার ২০টি জাল নোটসহ আলমগীরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে রিমা-ের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।









