ads

বুধবার , ১০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মঞ্চায়ন হতে যাচ্ছে ‘গহর বাদশা ও বানেছা পরী’

খবর টি পড়েছেন : ১৯০
মঞ্চায়ন হতে যাচ্ছে ‘গহর বাদশা ও বানেছা পরী’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংরা ডেস্ক : নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনা ও হৃদি হকের নির্দেশনায় নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’ ১০ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় সেগুন বাগিচাস্থ বাংলাদেশ জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে।

Shamol Bangla Ads

দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে নাটকটির পুনর্কথন ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক। সেই সঙ্গে বানেছা পরী চরিত্রে অভিনয় করেছেন তিনি। উজিরের চক্রান্তে গিলামাইট বনে গহর বাদশার দুর্দশা ও বানেছা পরীর সঙ্গে তার প্রেমের আখ্যান নিয়ে এগিয়েছে নাটকটির গল্প।
৬০ জনের একটি দল এ নাটকে কাজ করছেন। নাটকটির কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহ্যাব। সংগীত পরিচালনা করছেন কামরুজ্জামান রনি। সেট পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।

বিশাল ক্যানভাসের গহর বাদশা ও বানেছা পরীতে অভিনয় করছেন হৃদি হক, হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, শামিম আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়া, বিশ্বজিৎ ধরসহ অনেকে।

Shamol Bangla Ads

দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে নাগরিক নাট্যাঙ্গন। এ ক্ষেত্রে ‘গহর বাদশা ও বানেছা পরী’ লিংকটিতে ক্লিক করে টিকিট কেনা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ দফা দাবিতে সড়কে অবস্থান প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads