ads

বুধবার , ১০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৬
খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উন্নয়ন দেখলেই বিএনপির গাত্রদাহ শুরু হয়, সরকারের কোনো অর্জনই বিএনপির ভালো লাগে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, জনগণ জানে বলেই তাদের এখন আর মানুষ ভোট দেয় না। যারা ক্ষমতার লোভে পেট্রোলবোমার রাজনীতি করে। সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারে। তাদের নেত্রী খালেদা জিয়া রাজনীতির জন্য বড় হুমকি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘সাংবাদিকতা রাত বিরাতে’ বইয়ের মোড়ক উম্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী মির্জা ফখরুলকে উদ্দেশে বলেন, আয়নায় নিজের চেহারা দেখেন। আপনারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য পরির্বতন করেছে, দেশে উন্নয়নের জোয়ার বইছে।
তিনি বলেন, গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। অনলাইনের জন্য আট হাজারের বেশি আবেদন জমা পড়েছে। নয় কোটির বেশি মানুষ সোস্যাল মিডিয়া ব্যবহার করে। এর ভালো দিক যেমন আছে, তেমনি খারাপ দিকও আছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে গুজবও ছড়ানো হচ্ছে। এটিকে কীভাবে শৃঙ্খলায় আনা যায় তা ভাবতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢা‌বির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউএনবি চেয়ারম্যান আমানত উল্লাহ খান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে :… পরবর্তী সংবাদ ১২.৯ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads