ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিকশাচালকদের আলোচনায় বসে সমস্যার সমাধানের আহবান সাঈদ খোকনের

খবর টি পড়েছেন : ১৭৩
রিকশাচালকদের আলোচনায় বসে সমস্যার সমাধানের আহবান সাঈদ খোকনের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আলোচনায় সমস্যার সমাধান করতে হবে। ৯ জুলাই মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় ওই আমন্ত্রণ জানান মেয়র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরাতো প্রধান সড়কগুরো বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।
রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসসিসি মেয়র।
রাজধানীর কয়েকটি সড়কে রিকশাচলাচল বন্ধ করার ঘোষণায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। গন্তব্যে যেতে বাসে চড়ে দীর্ঘসময় বসে থাকার পর অনেকে হেঁটেই রওয়ানা হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা সংকট সমাধানে চীন পাশে আছে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বড় হুমকিতে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads