ads

সোমবার , ৮ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির ফল প্রকাশ ১৭ জুলাই

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৮, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। এরপর দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদ্রাসায় এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

Need Ads
error: কপি হবে না!