ads

রবিবার , ৭ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালায় ঘেরাও কর্মসূচি বাম জোটের

খবর টি পড়েছেন : ১৮৬
১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালায় ঘেরাও কর্মসূচি বাম জোটের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : গ্যাসের বাড়তি দাম প্রত্যাহার করা করা না হলে আগামী ১৪ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এছাড়া ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচিও রেখেছে জোট।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ৭ জুলাই রবিবার সারাদেশে আধাবেলা হরতাল পালনের পর নতুন ওই কর্মসূচি ঘোষণা করা হয়।

হরতাল শেষে পল্টন মোড়ে এক সমাবেশে জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, “দেশের মানুষের অতিপ্রয়োজনীয় হল গ্যাস, ওই গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব পণ্যের দাম বাড়বে, কারখানার উৎপাদন খরচ বেড়ে যাবে, এর প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর।

Shamol Bangla Ads

“আমরা সরকারকে ওই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই। সরকার যদি আমাদের এই আহ্বান না মেনে নেয় তাহলে আগামী ১৪ জুলাই সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং একই দিনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।”

এরপরও সরকার বাম জোটের দাবি মেনে না নিলে ১৯ জুলাই বাম দলগুলো প্রতিনিধি সম্মেলন করে পরবর্তিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

“এরপরও সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে কর্মসূচির মাধ্যমে সারাদেশ অচল করে দেওয়া হবে।”

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলণের সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, যুগ্ন সম্পাদক সাজ্জাদ জহির চন্দন প্রমুখ বক্তব্য দেন।

সকাল ৬টা থেকে হরতালের মধ্যে রাজধানীর পল্টন, প্রেসক্লাব, শাহবাগ এলাকায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই মিছিল করছেন সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলনসহ জোটভুক্ত বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার রিচি সোলায়মানকে দেখা যাবে উপস্থাপনায় পরবর্তী সংবাদ ১০৫ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads