ads

বুধবার , ২৯ মে ২০১৯ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরুণ সাংবাদিক ফাগুন হত্যার বিচার দাবিতে নকলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৯, ২০১৯ ১:৪৬ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাব-এডিটর ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বুধবার সকালে নকলা পৌর শহরস্থ ঝুমুর সিনেমা হলমোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে সাংবাদিকদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করে।
নকলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিষ্ট তালাত মাহমুদের সভাপতিত্বে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ, শাহাজাদা স্বপন, আব্দুর রফিক, মাহবুবুর রহমান, নাসির উদ্দিন, নকলা অসহায় সহায়তা সংস্থার আহবায়ক শামীম আহমেদ, ব্লাড ব্যাংক অব নকলার প্রতিনিধি জালাল উদ্দিন ও মকিব হাসান মামুন, সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নুর হোসেন, আদর্শ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট মোস্তাহীন, শসী ফাউন্ডেশনের প্রতিনিধি আবুবকর সিদ্দিক, চন্দ্রকোনা সেবা কুঞ্জ সংগঠনের প্রতিনিধি বকুল আশরাফুল প্রমুখ। মানববন্ধনটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বক্তারা তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজার জ্যেষ্ঠ পুত্র ইহসান ইবনে রেজা ফাগুন গত ২১ মে মঙ্গলবার রাতে ঢাকা থেকে ট্রেনে করে ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। পরে ওই দিন রাতেই জামালপুরের নান্দিনার রানাগাছা নামক এলাকায় রেললাইনের পাশে তার লাশ পাওয়া যায়।

Need Ads
error: কপি হবে না!