ads

বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন সাকিব-শান্তরা

খবর টি পড়েছেন : ৩৭৭
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন সাকিব-শান্তরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কোটি মানুষের স্বপ্ন আর ভালোবাসা নিয়ে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। আজ (বুধবার) বিকেল ৪টার ফ্লাইটে ভারতের গুয়াহাটিতে রওনা করেছেন সাকিব আল হাসানরা। দেশ ছাড়ার আগে টাইগার ক্রিকেটাররা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে।

Shamol Bangla Ads

দলের সঙ্গে বেশ প্রাণোচ্ছ্বল সাকিবকেই দেখা গেছে। শরীফুল-মিরাজদের সঙ্গে হাসি-ঠাট্টায় মাততে দেখা যায় টাইগার অধিনায়ককে। দলের কোচিং স্টাফসহ অন্যরাও ছিলেন এ সময়। দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

দেশ ছাড়ার আগে সংবামাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেছেন, ‘এক্সাইটিং একটা ক্রিকেট টিম। আমাদের অভিজ্ঞতা আছে, তারুণ্য আছে। একটা কথা সিনিয়র খেলোয়াড়েরাই বলছিল, এখন না পারলে কখন! আমিও মনে করি, এখন না পারলে কখন। এটাই আমাদের হাই টাইম।’

Shamol Bangla Ads

এরপর দেশের ক্রিকেটভক্তদের কাছে দোয়াও চেয়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার, ‘বাংলাদেশ যখন খেলে, সারা দেশ খেলে। সবাই উৎসুক হয়ে তাকিয়ে থাকেন। অনেকে নামাজ পড়েন, দোয়া করেন। সেটাই থাকুক। আমাদের প্রতি বিশ্বাসটা থাকুক। অনেকে বলবে, অনেক ছোট ছেলে যাচ্ছে, ইয়াং নেম। কিন্তু এদের ভালো করার সামর্থ্য আছে বলেই নির্বাচকেরা ওদের নিয়েছে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যে ১৫ জনকে নেওয়া হয়েছে এরাই সেরা দল। এটাই মানতে হবে। আস্থা রাখতে হবে। দেশবাসীকে এটাই বলব।’

ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর পর্দা উঠছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসরের। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আরও দুদিন পর, ৭ অক্টোবর। ধর্মশালায় তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। তার আগে ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওই ম্যাচের আগে শুধুমাত্র একটি দিন হাতে পাচ্ছে টাইগার ক্রিকেটাররা। বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে একই স্টেডিয়ামে ২ অক্টোবর, প্রতিপক্ষ ইংল্যান্ড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নোংরামির মধ্যে থাকতে চান না তামিম পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ॥ বালক-বালিকা দু’টিতেই শেরপুরে সদরের…