ads

বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

খবর টি পড়েছেন : ৫৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে ১৮টি অঞ্চলের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ১ নম্বর সতর্কসংকেত জারি করেছে। ১৯ জুন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর একটার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট- এই ১৮টি অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ওইসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অপর এক পূর্বাভাসে জানানো হয়, চলতি সপ্তাহে দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ২ বছরের শিশুকে হত্যা করে ঘরে পুঁতে… পরবর্তী সংবাদ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads