ads

রবিবার , ২৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফিরলেন রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ১৬৫
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নিয়মিত মেডিক্যাল চেকআপ শেষে ১১ দিন পর দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য ও জার্মানি সফর শেষে আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি।
জানা গেছে, ঢাকার শাহজালাল বিমানবন্দরে রাষ্ট্রপতি পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ সময় ডিপ্লোমেটিক কোরের ডিন ঢাকায় নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার ও জার্মান রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, আইজিপিসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তাই স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় গত ১৫ মে নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য লন্ডনে যান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads