ads

রবিবার , ১৯ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রিসভায় পুনর্বিন্যাস, ডা. মুরাদ স্বাস্থ্য থেকে তথ্যে

খবর টি পড়েছেন : ১৬৩
মন্ত্রিসভায় পুনর্বিন্যাস, ডা. মুরাদ স্বাস্থ্য থেকে তথ্যে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মন্ত্রিসভা গঠনের প্রায় সাড়ে ৪ মাসের মাথায় তা পুনর্বিন্যাস করা হলো। রবিবার মন্ত্রিসভা পুনর্বিন্যাস করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না বলে ইতোমধ্যে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর মধ্যেই এই রদবদল আনা হলো।
এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে একই মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এখন আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মোস্তাফা জব্বারের নিয়ন্ত্রণে থাকল না।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে। তাজুল ইসলামকে আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্বপন ভট্টচার্যকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল।
একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন স্বপন ভট্টাচার্য। এখানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওপর কর্তৃত্ব হারালেন তাজুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ আয়োজনে তিশার চমক পরবর্তী সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমিন ফারহানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads