ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধ পার্কিং করায় ৩ ইজিবাইকের স্থান হলো পুকুরে

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে অবৈধ পার্কিং করায় ৩ ইজিবাইকের স্থান হলো পুকুরে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ যানজটমুক্ত শেরপুর শহর গড়তে যত্র-তত্র যানবাহন পার্কিং ও অবৈধ যানবাহন ষ্ট্যান্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ পৌরসভার নানা কার্যক্রম থেমে নেই। আর ওই কার্যক্রমের আওতায় এ যাবত অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, অবৈধ ও নিয়ম ভঙ্গকারী যানবাহন আটকসহ জরিমানার ঘটনা অহরহ ঘটলেও শহরে এবার অবৈধ পার্কিংয়ের কারণে ৩ ইজিবাইকের স্থান হয়েছে পুকুরে। ১৬ বৃহস্পতিবার বিকেলে শহরের গোয়ালপট্টি মোড় সংলগ্ন আড়াইআনী পুকুরে ওই ঘটনা ঘটে। পরে পুকুরে ঠেলে দেওয়া ৩ ইজিবাইকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শহরের গোয়ালপট্টি পুকুরপাড় এলাকায় ইজিবাইকের অবৈধ স্ট্যান্ডের কারণে যানজট সৃষ্টি ও জনযাতায়াত বিঘ্নিত হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ওইসময় ৩টি ইজিবাইক রেখে চালকরা সটকে পড়লে ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা লোকজন সেগুলো পুুকুরে নিক্ষেপ করে। তবে রাত ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় ইজিবাইকগুলো পুকুর থেকে উদ্ধার করে নিয়ে গেছে মালিক ও চালকরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালের থাবায় শেরপুরের ১৭ নদী বিলীন, টিকে থাকা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গবন্ধু চত্ত্বর উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads