ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬৮
নকলায় বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলা খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ওই কর্মসূচির উদ্বোধন করেন।
নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন, সাধারণ সম্পাদক মীর্জা জাহাঙ্গীর আলম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নকলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, চলতি বোরো মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৪৬৪ মেট্রিক টন ধান, ৩৫ টাকা কেজি দরে ২৩৪ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ২০১৯ মেট্রিক টন সিদ্ধ চালসহ মোট ২৭১৭ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং লক্ষমাত্রা পূরণের জন্য উপজেলার ৩৭টি চালের মিল মালিকদের সাথে চুক্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১২০ বছর বয়সেও হাজেরা বিবির ভাগ্যে জুটেনি… পরবর্তী সংবাদ কালের থাবায় শেরপুরের ১৭ নদী বিলীন, টিকে থাকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads