জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ বিশ্ব ম’ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ মে রবিবার সকালে নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ওই র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা প্রশিক্ষণ কেন্দ্র ও আয় বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থী, সমিতির সভাপতি, সভানেত্রী ও সদস্যবৃন্দ, স্থানীয় সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









