ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজিতখিলা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে বাজিতখিলা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘সময়মত ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বাজিতখিলা ইউপি’র আয়োজনে স্থানীয় আমির আলী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ওই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব রতন নাগ। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ১০ লক্ষ ৭১ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ৯৫ লক্ষ ৬৩ হাজার ২৬০ টাকা।
বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকারের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার (এলজিএসপি-৩) ফ্যাসিলিটেটর মোঃ আব্দুর রহিম, বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ, সাংবাদিক জিএইচ হান্নান, শ্রমিক নেতা রহমত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্যানেল ইউপি চেয়ারম্যান-১ মোঃ আব্দুল হালিম। বাজেট অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কিশোর অপহরণ মামলায় ৩ আসামীর রিমাণ্ড মঞ্জুর পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর বালুদস্যু ছামিউল ফকির কারাগারে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads