ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপ্লবী রবি নিয়োগীর ১০৯তম জন্মবার্ষিকী আজ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০১৯ ১২:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : শেরপুরের ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী রবি নিয়োগীর ১০৯তম জন্মবার্ষিকী আজ (৩০ এপ্রিল মঙ্গলবার)। ১৯০৯ সালের এই দিনে শেরপুর শহরের পুরাতন গরুহাটি এলাকায় অসাম্প্রদায়িক চেতনায় বলিয়ান এই বিপ্লবী জন্মগ্রহণ করেন।
মানবমুক্তির লড়াইয়ে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে তেভাগা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও পরে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে গিয়ে রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি আন্দামান নির্বাসন দণ্ডও খেটেছেন। কমিউনিস্ট আন্দোলনের পুরোধা সৈনিক কমরেড রবি নিয়োগী শুধু রাজনীতিবিদই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন তিনি। ২০০২ সালের ১০ মে এই মহান বিপ্লবী ইহলোক ত্যাগ করেন।
রবি নিয়োগীর ১০৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ’ শেরপুর শহরের পৌর নিউ মার্কেট সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনাসভা ও গণসংগীতের আয়োজন করেছে। সেখানে উদীচী জেলা সংসদের শিল্পীরা গণসংগীত পরিবেশন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!