ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চরশেরপুর ও গাজীরখামার ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৯
শেরপুরে চরশেরপুর ও গাজীরখামার ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার চরশেরপুর ও গাজীরখামার ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চরশেরপুর পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজের সভাপতিত্বে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন। উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, নাইম আহাম্মেদ মনি, সংরক্ষিত সদস্য খাইরুন্নাহার সরলা, ইসমতআরা পারভীন, ইমাম মাহবুবুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। ওই ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের জন্য ১ কোটি ২০ লক্ষ ৬৭ হাজার ৪৮ টাকা সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট পেশ করা হয়। ওই সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইউপি সদস্য-সদস্যা ও সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বিকেলে গাজীরখামার ইউনিয়ন পরিষদ ভবনে ২০১৯-২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ আওলাদুল ইসলাম আওলাদ এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ জাহাঙ্গীর আলম। সচিব জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বছরের জন্য সম্ভাব্য বাজেট ৯৬ লক্ষ ৬৫ হাজার ৯শত ৮০ টাকা বাজেট পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজেট সভাকে প্রাণবন্ত করেন শেরপুর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোঃ আব্দুর রহিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী তরুণী

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads