স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার নিরিবিলি পরিবেশ ও উন্নতমানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে আরও একটি রেস্তোরা। ২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে শহরের খরমপুরস্থ নতুন বাজার এলাকায় ‘নির্ঝর রেস্তোরা এন্ড কাবাব’ নামে ওই রেস্তোরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুব্রত দে ভানু, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক লায়েছুর রহমান দারা ও আরিফুর কবীর আপেল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, পৌর সচিব বজলুল করিম বাপ্পী, সাংবাদিক হাকিম বাবুল, রফিক মজিদ, শাহরিয়ার মিল্টন, মহিউদ্দিন সোহেল, সোহেল রানা প্রমুখ।
নির্ঝর রেস্তোরা এন্ড কাবাবের পরিচালক আফিস আদনান অভি বলেন, ঘরোয়া পরিবেশে উন্নতমানের খাবার তৈরিতে আমরাই শেরপুরে প্রথম। এ প্রতিষ্ঠানের খাবারের মান ভালো, দামও তুলনামুলক কম।









