ads

শুক্রবার , ২৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস হত্যা মামলায় গ্রেফতার ৮

খবর টি পড়েছেন : ১৮৬
নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস হত্যা মামলায় গ্রেফতার ৮
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির পিস্তলের গুলিতে নিহত ইদ্রিস আলী হত্যা মামলার এজাহার ভুক্ত ২৭ আসামির মধ্যে ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে প্রধান আসামি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির দ্বিতীয় স্ত্রী শাহনাজ আক্তার (৪৫), তৃতীয় স্ত্রী আমেলা খাতুন ঝর্না (৩০), বোন সুর্যি বেগম ময়না (৫৫), রাহুল মিয়া (২২), উসমান আলী (৪০), হারেজ আলী (৪৫), মাজব আলী মাজু মিয়া (৩৫), ছুর মাহমুদ (২৫)। ২৬ এপ্রিল শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে শুক্রবার বিকেল ৩ টায় শেরপুর মর্গে ইদ্রিস আলীর ময়না তদন্ত শেষ হয়েছে। লাশের সঙ্গে থাকা ওই ওয়ার্ডের ইউপি মেম্বার জমশেদ আলী জানান, ময়না তদন্ত শেষ হয়েছে। লাশের ভেতরে গুলি পাওয়া গেছে।
নিহত ইদ্রিসের ভাই মোক্তার হোসেন জানান, আমরা চেয়ারম্যানের জ্যাঠাত ভাইয়ের সন্তান। হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। কেউ তার কথার অবাধ্য হলেই, সে তাকে মারধর করে।
সর্বশেষ বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আমরা আওয়ামী লীগের বিদ্রোহি প্রার্থীর নির্বাচন করলে সে আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং আমাদের নানাভাবে দেখে নেওয়ার হুমকি দেয়। বৃহষ্পতিবার সকালে চাচাত ভাই সোহরাব আলী গড়াকুড়া গ্রামে তার নিজ জমিতে ধান কাটতে গেলে চেয়ারম্যানের লোকজন তাকে বাঁধা দেয়। পরে সোহরাব আলী আরও বেশি লোকজন নিয়ে ক্ষেতের ধান কাটা শেষ করে বাড়ি ফিরে এলে, চেয়ারম্যান হাবিুবুর রহমান হবু, তার ছেলে শান্ত তাদের বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িঘরে হামলা করে। এ সময় দু’পক্ষের ইঁপাটকেল ছুড়াছুড়ির একপর্যায়ে ঘর থেকে বেরিয়ে উঠানে আসা ইদ্রিস আলীকে লক্ষ্য করে চেয়ারম্যান হাবিবুর রহমান গুলি করে। গুলিটি তার গলায় লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের চিকিৎসক ডা. জাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।
কুত্তামারা গ্রামের কৃষক পিতা ফজলুর রহমানের পাঁচ ছেলের মধ্যে নিহত ইদ্রিছ আলী তৃতীয়। সে নকলার হাজী জাল মামুদ ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করার পর গ্রামেই থাকে। বাবার সঙ্গে কৃষি কাজ আর টিউশনি করে সংসার চালায়। মাত্র এক বছর আগে নকলার মোজাকান্দা গ্রামের দিলরুবা খান তিন্নির সংগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এদিকে ইদ্রিস হত্যার প্রতিবাদে গত বৃহষ্পতিবার রাতে ৫ শতাধিক গ্রামবাসী শহরে চেয়ারম্যান ও চেয়ারম্যান পুত্রের ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিহতের পিতা ফজর রহমান বাদী হয়ে ২৭ জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২৭ আসামির মধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে অবসরপ্রাপ্ত পাট-বীজ কর্মকর্তা আমেজ উদ্দিনের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads