ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা পেল ওমান ও যুক্তরাষ্ট্র

খবর টি পড়েছেন : ২৬৭
ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা পেল ওমান ও যুক্তরাষ্ট্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ওয়ানডে ক্রিকেট খেলার মর্যাদা পেল মুসলিম দেশ ওমান। আরব উপদ্বীপের দেশটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অধীনে ৫০ ওভারের ক্রিকেট খেলার মর্যাদা পেল। ওমানের পাশাপাশি ওয়ানডে মর্যাদা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Shamol Bangla Ads

ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশ নামিবিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে বুধবার স্বাগতিক নামিবিয়াকে ৪ উইকেট পরাজিত করে ওমান।

এই জয়ে ৬ দলের মধ্য থেকে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্ট্যাটাস পেল ওমান। এছাড়া ওয়ানডে মর্যাদা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Shamol Bangla Ads

ওমান-যুক্তরাষ্ট্র ছাড়াও পাপুয়া নিউগিনি, হংকং, কানাডা ও নামিবিয়ার মধ্য থেকে নতুন চারটি দল ওয়ানডে স্ট্যাটাস পাবে।
ইতিমধ্যে হওয়া ৪ রাউন্ডের খেলা শেষে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওমান। শেষ রাউন্ডের লড়াইয়ের পর ওয়ানডে স্ট্যাটাস পাবে আরো দু’দল। সেই লড়াইয়ে ওয়ানডে মর্যাদা পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে স্বাগতিক দল নামিবিয়া।

আইসিসির পূর্ণ সদস্য তথা টেস্ট খেলুড়ে দল ১২টি। ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এই ১২টি দলের সঙ্গে সহযোগী সদস্য হিসেবে আছে ৮৮টি দল। আর এই ৮৮টি দলের মধ্য থেকে চারটি দল (স্কটল্যান্ড, নেপাল, আরব আমিরাত ও নেদারল্যান্ডস) ওয়ানডে খেলার মর্যাদা আগেই পেয়েছে। তাদের সঙ্গে নতুন সহযোগী দল হিসেবে ওয়ানডে খেলার সুযোগ পেল ওমান ও যুক্তরাষ্ট্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিরগিজস্তানের জয়ে সেমিতে উঠে গেল বাংলাদেশও পরবর্তী সংবাদ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads