ads

বুধবার , ২৪ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে শেরপুরে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। ২৪ এপ্রিল বুধবার সকালে শহরের খরমপুরস্থ জেলা তথ্য কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত ওই ব্রিফিং করেন জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিনা।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি বাস্তস্তায়নে এবং বিশেষ ১০টি উদ্যোগ নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা, একটি বাড়ি একটি খামার প্রকল্পকে সফল করতে এবং সরকারের উন্নয়ন বার্তা তৃণমূলে পৌছে দিতে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি জনগণের মৌলিক চাহিদার ক্ষেত্রে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের ইতিবাচক-নেতিবাচক সমস্যা-সম্ভাবনাগুলো লেখনির মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করেন। পাশাপাশি জেলার আর্থ সামাজিক চিত্র তুলে ধরে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাপ্তাহিক জয় সম্পাদক এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও নতুন… পরবর্তী সংবাদ শেরপুরে হুইপ আতিককে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads