ads

মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, ও ব্র্যাক প্রতিনিধি আতাউর রহমান। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। এর আগে জেলা প্রশাসনের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একইসময় পুষ্টিকর খাদ্যের ছবিখচিত একটি পুষ্টি গাড়িও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ।
এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা হুমায়ুন কবীর তালুকার ও ভাতশালা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। ওইসময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় খাদ্য বিষয়ক সচেতনতা এবং কি কি খাদ্য খেলে মানুষের শরীরের চাহিদা পূর্ণ হয় এবং সেই সব পুষ্টি জাতীয় খাদ্যে বেশি বেশি খাবার জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শবে বরাতের রাতে স্কুলছাত্রকে কুপিয়ে রক্তাক্ত পরবর্তী সংবাদ শেরপুরে আব্বাসিয়া হজ্ব কাফেলার প্রশিক্ষণ ও দোয়া মাহফিল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads