ads

রবিবার , ২১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩-২৯ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, আমাদের দৈহিক পুষ্টি হচ্ছে উন্নয়নের বুনিয়াদ। তাই শুধু খাবার খেলেই চলবে না, খাবারে পুষ্টির কথা সর্বাগ্রে ভাবতে হবে। তিনি পুষ্টি সপ্তাহ সফল করতে নাগরিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।
সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম জানান, ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইদিন একটি পুষ্টিগাড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করবে। এছাড়া স্থানীয় সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে সম্পাদকীয়, নিবন্ধ প্রকাশিত হবে। পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে জেলা সদর হাসপাতালে মাতৃস্বাস্থ্য ও ব্রেস্ট ফিডিং বিষয়ক কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। দুপুরে পুষ্টিজ্ঞান সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হবে। তৃতীয় দিনে জেলা সদর হাসপাতালে শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ হুইপ আতিকের বিরুদ্ধে শ্লোগান ॥ শেরপুরে আ’লীগের ৫৯…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads