স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের ঢাকলহাটী এলাকায় ‘মসজিদে নূর’ এর নতুন ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ১৭ এপ্রিল বুধবার দুপুরে ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদে¦াধন করেন। ওইসময় তিনি মসজিদটির উন্নয়নে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। একই অনুষ্ঠানে ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়াও ঘোষণা দেন ১ লক্ষ টাকা অনুদানের।
এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আসাদুজ্জামান রওশন, ইদ্রিস গ্রুপ অব কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন ও জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা। মসজিদে নূর পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদে নূর’র সাধারণ সম্পাদক ও জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী। আলোচনা ও যোহর নামাজ আদায় শেষে এক বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা নূর আহম্মেদ। ওইসময় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মসজিদে নূর এ মুসল্লীদের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন অবকাঠামো ভেঙ্গে দ্বিতল ভবনের প্রথম তলার নির্মাণ, আধুনিক কারুকাজ ও আংশিক কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।




