ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা : চমক সৈকত-সাইফুদ্দিন-রাহী

খবর টি পড়েছেন : ১৯৩
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা : চমক সৈকত-সাইফুদ্দিন-রাহী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। জানা গেলো কোন ১৫ জন স্বপ্নসারথি বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে স্বাভাবিকভাবেই রয়েছেন পঞ্চপাণ্ডবের সবাই। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সহ-অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাব্বির রহমানের জায়গাও ছিলো নিশ্চিত।
জল্পনা-কল্পনা ছিলো শুধু বাকি ২টি স্পট নিয়ে। জানা গেলো সে দুইজনেরও নাম। পঞ্চম পেসার হিসেবে সুযোগ পেয়েছেন আবু জায়েদ রাহি এবং ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

Shamol Bangla Ads

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ ঘণ্টার মধ্যে বিজিএমইএ ভবন থেকে মালামাল সরানোর… পরবর্তী সংবাদ খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে : হানিফ