ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ ঘণ্টার মধ্যে বিজিএমইএ ভবন থেকে মালামাল সরানোর নির্দেশ

খবর টি পড়েছেন : ১৩২
২ ঘণ্টার মধ্যে বিজিএমইএ ভবন থেকে মালামাল সরানোর নির্দেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এরপরই ভবন ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এ বিষয়টি নিশ্চিত করে রাজউক পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান জানান, বিজিএমইএ ভবন ভাঙার কাজে সার্বিকভাবে প্রস্তুত আছে রাজউক। ভবন ভাঙার জন্য বুলডুজারসহ অন্যান্য যন্ত্রাদি ভবনের সামনে প্রস্তুত রাখা হয়েছে। এই ভবনে ব্যাংকসহ অন্যান্য অফিস আছে। তারা মামলাল সরিয়ে নিতে দুই ঘন্টা সময় চেয়েছেন, আমরা সেই সময়টুকু তাদের দিয়েছি।
তিনি আরো জানান, ব্যাংকের ভল্টে টাকাসহ অফিসের অন্য মালামাল তারা (বিভিন্ন অফিস সংশ্লিষ্টরা) সরিয়ে নেয়ার কাজ করছে।তারা মালামাল সরিয়ে নেয়ার পর আমরা ভাঙার কাজ শুরু করব।
এর আগে সকাল ৯টায় বিজিএমইএ ভবনের সামনে রাজউক কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অবস্থান নিয়েছেন। পাশাপাশি ভবন ভাঙার গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিল আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভবনটি ভাঙার কাজে নামে রাজউক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের উন্নয়ন বিশ্ব গণমাধ্যমে তুলে ধরুন: তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা : চমক সৈকত-সাইফুদ্দিন-রাহী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads