ads

সোমবার , ১৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নুসরাতের হত্যাকারীদের বিচার দাবিতে শেরপুরে সিপিবি’র মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৯৯
নুসরাতের হত্যাকারীদের বিচার দাবিতে শেরপুরে সিপিবি’র মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ফেনীর নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৩ এপ্রিল শনিবার সকালে পৌর টাউনহলের সামনে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত ওই মানববন্ধনে হত্যাকারীদের বিচার দাবিতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাসুম ইবনে শফিক, সদস্য আবু আহমেদ খান বাবুল, এরশাদ আলী, সিপিবি শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি সোলায়মান আহমেদ প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি কবি ও সাংবাদিক তালাত মাহমুদ, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসম নাসিম নয়ন ও কলেজ ছাত্রী আয়শা সিদ্দিকা।
এছাড়া নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে নালিতাবাড়ী ও ঝিনাইগাতীতেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর-জামালপুর মহাসড়কে পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ অবরোধ পরবর্তী সংবাদ শেরপুরে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও দুর্নীতিরোধে শিক্ষার্থীদের শপথ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads