ads

বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘সবার জন্য নিরাপদ পানি’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট ভবন অঙ্গন থেকে ওই র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নিজামুল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আল আমিন রাজু, শিক্ষার্থী জুবায়ের হোসেন, তানজিদা তাবাসসুম জিনিয়া প্রমুখ। অনুষ্ঠানে পানি ও পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান শাওন। ওইসময় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও জেসমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় সবার জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নাগরিক সচেতনতাবোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads