স্টাফ রিপোর্টার ॥ ‘সময়মত ইউপি কর পরিশোধ করুন, মানসম্মত সেবা গ্রহণ করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ১০ এপ্রিল বুধবার সকালে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত ওই উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব নূরে আলম সিদ্দিকী। বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ৯ লক্ষ ৯৪ হাজার ৮৭৮ টাকা এবং উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ৮৩ হাজার ২১১ টাকা।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার (এলজিএসপি-৩) ফ্যাসিলিটেটর মোঃ আব্দুর রহীম, জেলা পরিষদ সদস্য মোঃ কফিল উদ্দিন, গণই শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল উদ্দিন, চৈতনখিলা জাব্বারিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আইন উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল হোসেন, প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক এম.কে জামান প্রমুখ। বাজেট অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠান শেষে পাকুড়িয়া ইউনিয়নের ২১১ জন উপকারভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড ও চাল বিতরণ করা হয়।









