ads

সোমবার , ৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বনানীর আগুনে আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

খবর টি পড়েছেন : ১২৮
বনানীর আগুনে আহত ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর বনানী অবস্থিত এফআর টাওয়ারে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ফারার সার্ভিস কর্মী সোহেল রানা সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন। ৮ এপ্রিল সোমবার সকালে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডে এ ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন। আহত হয়েছেন শতাধিক। ২২ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রানা আহত হয়।
পরে তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। আর সেখানই তার মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭০ জন আহত হয়। অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন। এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ল্যাডারের চাপে ভেঙে যায়। ল্যাডারের চাপে তার পেটের নাড়ি-ভুড়িও ক্ষতিগ্রস্ত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২২ বছর পর সেন্টমার্টিনে ফের বিজিবি মোতায়েন পরবর্তী সংবাদ সব সম্পত্তি ট্রাস্টে দিলেন এরশাদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads