ads

শনিবার , ৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ সিটি নির্বাচনে নৌকা পেলেন টিটু

খবর টি পড়েছেন : ১৪৩
ময়মনসিংহ সিটি নির্বাচনে নৌকা পেলেন টিটু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে সিটি করপোরেশন (এমসিসি) নির্বাচনে বর্তমান প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌরসভার মেয়র ইকরামুল হক টিটুকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। আগামী ৫ মে’র নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে লড়বেন। শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
গত ২৫ মার্চ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ৫ মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৮ এপ্রিল, বাছাই ১০ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।
জানা যায়, গত বছরের ১ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয় ময়মনসিংহকে। ওইদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এরপর ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। ১৬ অক্টোবর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পান ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র মো. ইকরামুল হক টিটু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সতর্ক করার পর কাজ না হলে আইনি ব্যবস্থা… পরবর্তী সংবাদ অনলাইন নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads