ads

শুক্রবার , ৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : ‘পরিচ্ছন্ন হচ্ছে বাংলাদেশের স্বপ্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিডি ক্লিন এর উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে শতাধিক সেচ্ছাসেবীর উপস্থিতিতে শহরের ডিসি উদ্যান, কালেক্টরেক্ট চত্ত্বর ও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
এর আগে বিডি ক্লিন’র শপথ বাক্য পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান। বিডি ক্লিন শেরপুরের প্রধান সমন্বয়ক আল আমীন রাজুর সভাপতিত্বে ওইসময় আরও বক্তব্য রাখেন এনডিসি মেজবাউল আলম ভূইয়া, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ,নারী অধিকার আন্দোলনের সভানেত্রী শম্পা দত্ত, জেলা যুব রেডক্রিসেন্ট প্রধান ইউসুফ আলী রবিন, রোভার স্কাউট’র প্রধান আনিসুর রহমান প্রমুখ।
ওইসময় বক্তারা বিডি ক্লিন সদস্যদের এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, শেরপুরকে পরিচ্ছন্ন রাখতে ইতোমধ্যে যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে তা যথাযথ ভাবে পালন করা হলে শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব। শুধু পরিচ্ছন্ন করলেই হবে না জনসাধারনকে এ বিষয়ে জানাতে ও বুঝাতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আন্তঃস্কুল শিক্ষা বিতর্ক প্রতিযোগিতা শুরু ১২… পরবর্তী সংবাদ শেরপুরে চটপটি বিক্রেতাকে কুপিয়ে হত্যা : আটক ১

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads