ads

সোমবার , ১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ২৫২
চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে খালেদা জিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়ে যাওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় খালেদাকে বহনকারী গাড়ি বহর বিএসএমএমইউতে পৌঁছায়। এরপর হুইল চেয়ারে করে খালেদাকে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১২:২০ মিনিটে খালেদাকে নিয়ে রওনা হয় গাড়িবহর।
খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনে সেখানেই তাকে রাখা হবে বলে জানা গেছে।
এর আগে আজ চিকিৎসার জন্য বিএসএমএমইউতে যেতে খালেদা জিয়া মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে।
এরপর সোমবার যে কোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
খালেদাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু পরবর্তী সংবাদ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে ছাড় দেয়া হবে না :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads