ads

শনিবার , ৩০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উৎসবের সমাপনীতে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

খবর টি পড়েছেন : ১৩২
শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উৎসবের সমাপনীতে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উৎসবের সমাপনীতে থাকছে ৪দিনব্যাপী বর্ণাঢ্য-জমকালো আয়োজন। ৩০ মার্চ শনিবার সকালে পৌরসভার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানিয়েছেন পৌর মেয়র ও ১৫০ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার পূর্ব প্রস্তুতি ও অনুষ্ঠান পরিচালনা সম্পর্কিত বিষয়ে স্থানীয় সাংবাদিকদের বর্ণনা করেন। ওইসময় তিনি বলেন, গত বছরের ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া ৬ মাসব্যাপী ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৪ দিনব্যাপী অনুষ্ঠান সাজানো হয়েছে। সমাপনী অনুষ্ঠানমালায় ১ এপ্রিল প্রথম দিন বিকেল সাড়ে ৩টায় পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের পরের অধিবেশনে সন্ধ্যা ৭টায় তরুণদের জনপ্রিয় ব্যান্ড ‘কুড়েঘর’ সঙ্গীত পরিবেশন করবে। দ্বিতীয় দিনে শেরপুর পৌরসভার সকল নাগরিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিতে নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। র‌্যালি শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
তৃতীয় দিনে সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় সঙ্গীত শিল্পী আরমান আলিফের পরিবশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
একইভাবে ৪ এপ্রিল সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় ক্লোজআপ ওয়ান তারকা ইমরানের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেরপুর পৌর সভার গৌরবের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হবে।
মেয়র লিটন সাংবাদিকদের বলেন, এ অনুষ্ঠান শুধু পৌরসভার নয়, পৌরসভার সকল নাগরিকের। তাই তিনি সাংবাদিক এবং শহরবাসীদের কাছে সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ও হোসনে আরা নাজমা, কাউন্সিলর আমির হোসাইন বাদশা, আব্দুল মালেক, হাবিবুর রহমান, বাদশা মিয়া, রহুল আমিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা ইয়াছমিন ডলি, হামিদা রহমান দুলালী, পৌর সচিব আবু লায়েছ মোঃ ফজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণহত্যা ॥ শেরপুরের সোহাগপুর পরবর্তী সংবাদ শ্রীবরদীতে যেভাবে উঠে এলেন শহিদুল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads