স্টাফ রিপোর্টার ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ‘খেলাঘর সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর শেরপুর জেলা শাখার উদ্যোগে ২৯ মার্চ শুক্রবার দিনব্যাপী পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ইমাম হোসেন ঠান্ডু।
কর্মশালায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, খেলাঘর সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক সাহেরা খাতুন, ফকির আব্দুল মতিন, সম্পাদক মন্ডলীর সদস্য এবং সমন্বয়কারী রাজেন্দ্র চন্দ্র দেব মিন্টু, সিজার মল্লিক, আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আবু সালেহ, দেবাশীষ দাস মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নন্দ সাহা। এতে কেন্দ্রীয় খেলাঘর জাতীয় পরিষদ সদস্য মো. মমিনুল ইসলাম, সাবিহা জামান শাপলা, কার্তিক সাহা, মো. আনিসুর রহমান, দীপক দামসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় খেলাঘর আসরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, গফরগাঁও ও ফুলবাড়িয়ার শতাধিক সংগঠক অংশগ্রহণ করেন।









