ads

বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ দিনব্যাপী কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষণ শুরু

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে ৪ দিনব্যাপী কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ৪ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেনেন্স ও ট্রাবলশ্যুটিং প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৭ মার্চ বুধবার দুপুরে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন প্রমুখ।
শেরপুরের কম্পিউটার সেবাদানকারি প্রতিষ্ঠান আরটি কম্পিউটার টেকনোলজি ও আইটি প্রতিষ্ঠান ডিজিসাইন আইটির সহযোগিতায় ওই প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন আরটি কম্পিউটার টেকনোলজির স্বত্ত্বাধিকারী রইচ উদ্দিন আহমেদ হৃদয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘুমন্ত শ্রমিকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads