ads

বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে রাজনীতিতে প্রাণ ফিরে পেলেন নাইম

খবর টি পড়েছেন : ২৬০
ঝিনাইগাতীতে রাজনীতিতে প্রাণ ফিরে পেলেন নাইম
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে টানা ২ দফা হারের পর তৃতীয় দফায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনীতিতে অনেকটাই প্রাণ ফিরে পেয়েছেন দীর্ঘ ১৯ বছর যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি ২৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিপুল ভোটাধিক্যে বিজয়ী হওয়ায় তার রাজনীতির ভবিষ্যত পরিকল্পনায় তৈরি হয়েছে বিশাল ভিত। এজন্য ফিরে পেয়েছেন প্রাণের স্পন্দন, উৎসাহ-উদ্দীপনায় যোগ হয়েছে নতুন মাত্রা।
জানা যায়, ঝিনাইগাতীর জোলগাও গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেও ছোট থেকে ছাত্র জীবন পর্যন্ত কঠিন সংগ্রামে বেড়ে উঠতে হয়েছে সেকান্দর আলীর জ্যেষ্ঠ পুত্র এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে। রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের কারণে এমএ প্রথম বর্ষ পাস করার পরও ফাইনাল শেষ করা সম্ভব হয়ে উঠেনি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের। তবে পরবর্তীতে এলএলবি কোর্স সম্পন্ন করেছেন। ব্যস্ততার কারণে এডভোকেটশীপ করা সম্ভব হয়নি। স্ত্রী উচ্চ শিক্ষিতা গৃহিণী সাবিনা ওয়ারেজ কলি আর তাদের সংসারে জন্ম নেওয়া ২ সন্তানের মধ্যে মুশফিক নাইম ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ও আব্দুল্লাহ নাইম মনিপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।
শ্যামলবাংলা২৪ডটকম’র তথ্যানুসন্ধানে উঠে এসেছে আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের উত্থান-পতনসহ রাজনীতির কথোকতা। ছাত্র জীবনে তিনি শেরপুর সরকারি কলেজে অধ্যয়নকালে তিনি জাসদ সমর্থিত ছাত্রলীগ এবং পরবর্তীতে মূল দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৯৯৮ সালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। ৩ বছরের মাথায় ২০০১ সালে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ২০১৫ সালে সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হন। অর্থাৎ ২১ বছরের আওয়ামী রাজনীতির মধ্যে প্রায় ১৯ বছর যাবতই তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। আর এজন্য দল ও দলের নেতা-কর্মীদের পেছনে অনেক খড়-কাঠ পোড়ানোর পাশাপাশি নিজের সময় ও ঘাম ঝরাতেও হয়েছে অনেক। অন্যদিকে ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে টানা ৪ দফায় তিনি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আসছেন। স্বাধীনতার পর থেকে নিজের উপজেলা থেকে আওয়ামী লীগ বা বিএনপির কোন নেতা মনোনয়ন না পাওয়ায় আঞ্চলিকতার টান তুলে তিনি নিজের বেশ অবস্থানও তৈরি করেছিলেন। কিন্তু উপজেলা নির্বাচনে দলের সমর্থনে চেয়ারম্যান প্রার্থী হয়েও দলের একটি অংশের প্রকাশ্য বিরোধিতার কারণে প্রথম দফায় ২০০৯ ও দ্বিতীয় দফায় ২০১৪ সালে পরাজিত হওয়ার বিষয়টি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এবার নৌকা প্রতীক নিয়ে তৃতীয় দফায় নির্বাচনে অবতীর্ণ হওয়ার পরও একদিকে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী এবং সেই সুযোগকে কাজে লাগানোর আশায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপি নেতা ও বিদায়ী চেয়ারম্যান প্রার্থী হয়ে বসায় নিন্দুকদের ভাষ্য ছিল এবারও হয়তো একই পরিণতি ভোগ করতে হবে তাকে। আর তা হলে ভবিষ্যতে কোন আশা-আকাক্সক্ষাই থাকবে না তার। কিন্তু নিজের দৃঢ়তা, পরিবার ও দলের দায়িত্বশীল লোকজন নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ায় ভোটারদের আনুকূল্য আদায়ে সক্ষম হয়েছেন। যে কারণে এবার তিনি আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী অপর ৫ প্রার্থীর প্রাপ্ত মোট ভোটের চেয়েও বেশি ভোটে নির্বাচিত হয়েছেন।
২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে শ্যামলবাংলা২৪ডটকমকে বিজয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, দায়িত্বশীল প্রভাবশালী মহলসহ দলের ভেতর ঘাপটি মেরে থাকা একটি অংশের আত্মঘাতি ভূমিকার কারণে পূর্বের দু’বার তার ফল বিপর্যয় হয়েছিল। এবারও একই ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু দলের ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার স্রোতে তা ভেসে গেছে। তিনি আরও বলেন, শেরপুর-৩ নির্বাচনী এলাকায় দলীয় প্রতীক নিয়ে আমি একাই নির্বাচিত হয়েছি। কাজেই এ আসনে আগামীতে মনোনয়নবঞ্চিত ঝিনাইগাতীবাসীর আশা-আকাক্সক্ষার প্রতিফলনও ঘটবে বলে আশা করি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে আমাদের সময়’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads