ads

সোমবার , ২৫ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঋণ খেলাপিদের আরও একটি সুযোগ দিচ্ছি : অর্থমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৮৯
ঋণ খেলাপিদের আরও একটি সুযোগ দিচ্ছি : অর্থমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করেননি, তাদের ঋণ খেলাপি অবস্থা থেকে বেরিয়ে আসার আরও একটি সুযোগ করে দিচ্ছে সরকার। তিনি ২৫ মার্চ সোমবার শেরেবাংলা নগরে নিজের দপ্তরে এ বিষয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের ওই কথা বলেন।
তিনি বলেন, আমরা আজ ব্যাংক খাত নিয়ে আলোচনায় বসেছিলাম। ব্যাংক খাতের দুরবস্থা দূর করতে সাবেক অর্থমন্ত্রী মুহিত ভাই (আবুল মাল আবদুল মুহিত) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি কমিটি করে দিয়ে গিয়েছিলেন। সেই কমিটির সুপারিশেই আমরা ঋণ খেলাপিদের ঋণ পরিশোধের অর্থাৎ ঋণ খেলাপি অবস্থা থেকে বেরিয়ে আসার একটি সুযোগ করে দিচ্ছি।
অর্থমন্ত্রী জানান, যারা ঋণ শোধ করতে না পারার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারবেন, তাদের মোট ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্টে ৭ শতাংশ সুদে ১২ বছরে ওই টাকা পরিশোধের সুযোগ পাবেন। ঋণ নেওয়ার সময় সুদের হার যাই থাকুক না কেন, এই সুযোগ নিয়ে খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে ৭ শতাংশ হারেই সুদ প্রযোজ্য হবে। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মুস্তফা কামাল বলেন, যারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হননি বা বেশ কিছু কিস্তি শোধের পর সুনির্দিষ্ট কারণে আর শোধ করতে না পেরে খেলাপি হয়েছেন, তাদের জন্য এ সুযোগ। যারা অসাধু ঋণগ্রহীতা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন, তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা ভালো ঋণ গ্রহীতা তা নির্ধারণের জন্য একটি অডিট কমিটি করে দেওয়া হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই খেলাপি ঋণ পরিশোধের বিশেষ সুযোগ পাবেন ঋণ খেলাপিরা।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ এপ্রিল থেকে সব কোচিং সেন্টার বন্ধ পরবর্তী সংবাদ আজ মহান স্বাধীনতা দিবস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads